বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
খানাখন্দে ভরা পিরোজপুর-মালিবাজার সড়ক, জনদুর্ভোগ চরমে
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৭ পিএম   (ভিজিট : ৯)
টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর বাজার থেকে মালিবাজার বটতলা পর্যন্ত প্রায় ৪-৫ কিলোমিটার দীর্ঘ সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে সড়কটির প্রয়োজনীয় সংস্কার ও নির্মাণকাজ সম্পন্ন না হওয়ায় এর বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে এবং কোথাও কোথাও সড়কের দুই পাশ ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কটির দীর্ঘদিন ধরে কোনো উন্নয়ন বা সংস্কার কাজ করা হচ্ছে না। ফলে প্রতিদিন হাজারো মানুষকে অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কের খানাখন্দে পানি জমে পরিস্থিতি আরও বেশি নাজুক হয়ে পড়ে। এতে পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ মানুষের ভোগান্তি বহুগুণ বেড়ে যায়।

এলাকাবাসী জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন নিয়মিতভাবে বিভিন্ন কাঁচামালবাহী যানবাহনের পাশাপাশি শত শত অটোরিকশা ও রিকশা চলাচল করে। স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিতেও চরম বিপাকে পড়েন।

ভুক্তভোগী জনগণের দাবি, সড়কটি দ্রুত সংস্কার ও পাকা করা হলে এই অঞ্চলের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ অনেকটাই লাঘব হবে। এ অবস্থায় পিরোজপুর-মালিবাজার-বটতলা সড়কের প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়নে মধুপুর উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।


আজকালের খবর/কাওছার আল হাবীব








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft