বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
ডিমলায় বিজিবি অভিযানে ১৮ পিস ইয়াবাসহ দুইজন আটক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৬ পিএম   (ভিজিট : ৬৪)
নীলফামারীর ডিমলায় ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন, চারটি সিমকার্ড, একটি পুরোনো স্কুল ব্যাগ ও একটি কাঁচি জব্দ করা হয়।

রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিমলার থানারহাট বিওপির একটি টহলদল উপজেলার খবিরের ময়দান এলাকায় এ অভিযান পরিচালনা করে।

৫১ বিজিবি সূত্রে জানা যায়, সুবেদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবির টহলদল সীমান্ত পিলার নম্বর ৭৯০ থেকে প্রায় এক হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে খবিরের ময়দান এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে এলে বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দেন। তারা পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করেন।

পরে আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে ৫১ বিজিবি।

আটকরা হলেন—ডিমলা উপজেলার মধ্য ছাতনাই গ্রামের মৃত ফরিউজ্জামানের ছেলে মো. সুমন আলী (৩৯) এবং উত্তর সুন্দরখাতা গ্রামের লব আলীর ছেলে মো. শাহিন আলম (২৯)।

৫১ বিজিবি জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft