সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
পঞ্চগড়ে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৬ পিএম   (ভিজিট : ৮৭)
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে পঞ্চগড়ে আনসার ও ভিডিপির উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে পঞ্চগড় জেলা আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী পাঁচ বছরে পাঁচ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছেন। সরকারের বিভিন্ন বিভাগ ও দলীয়ভাবে দেশজুড়ে এই কর্মসূচি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আনসার ও ভিডিপির উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

উত্তরাঞ্চলের বনভূমির স্বল্পতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী আরও জানান, একটি দেশের মূল ভূখণ্ডের ২৪ থেকে ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন। অথচ উত্তরাঞ্চলে রয়েছে মাত্র ৭ ভাগ এবং পঞ্চগড় জেলায় তা মাত্র ৩ থেকে ৪ ভাগ। এই ঘাটতি পূরণে পঞ্চগড় জেলায় অন্য যেকোনো জায়গার তুলনায় অনেক বেশি গাছ লাগাতে হবে। তিনি কেবল চারা রোপণ করেই ক্ষান্ত না থেকে, সেগুলো যেন গবাদি পশুর আক্রমণে নষ্ট না হয় সেদিকে বিশেষ নজরদারি ও পরিচর্যা করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি জেলা আনসার ও ভিডিপি কার্যালয় মাঠে একটি গাছের চারা রোপণ করেন এবং পরবর্তীতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।

এ সময় পঞ্চগড় জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ ফরিদ রহমান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, বিএনপি নেতা ইউনুস শেখসহ আনসার ও ভিডিপির বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft