শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
বাড়িতে গাঁজার গাছ লাগিয়ে পরিচর্যা, কারবারি গ্রেপ্তার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৮ পিএম   (ভিজিট : ১০)
শখের বসে বাড়ির উঠানে গাঁজার গাছ রোপণ করে নিয়মিত পরিচর্যা করছিলেন এক মাদক কারবারি। সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বগুড়ার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

গত বুধবার রাতে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আশুঞ্জা মধ্যপাড়া এলাকায় একটি বসতবাড়ির উঠান থেকে ৩৫০ গ্রাম ওজনের একটি তাজা গাঁজার গাছ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত মাদক কারবারি আব্দুল মান্নান (৩০) দুপচাঁচিয়া উপজেলার আশুঞ্জা মধ্যপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। বসতবাড়ির ভেতরে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজার গাছ লাগিয়ে তা পরিচর্যা করা হচ্ছিল—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাতেনাতে গাঁজার গাছসহ তাকে গ্রেপ্তার করা হয়।

আটক আব্দুল মান্নানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজকালের খবর/কাওছার আল হাবীব








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft