শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
দেবীদ্বারে সাপের কামড়ে জেলের মৃত্যু
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৪ পিএম   (ভিজিট : ১২)
কুমিল্লার দেবীদ্বারে সাপের কামড়ে মোসলেম উদ্দিন খান (৫৮) নামের এক জেলের মৃত্যু হয়েছে। 
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টায়  চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

নিহত মোসলেম উদ্দিন খান উপজেলার মোহনপুর ইউনিয়নের ভৈষেরকুট গ্রামের মৃত ফজর আলীর ছেলে। 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ৩টার দিকে মোসলেম উদ্দিন খালে পাতা ভেল জাল তুলতে যান। জালের মাছ হাত দিয়ে সংগ্রহ করার সময় অসাবধানতাবশত একটি বিষধর সাপকে মাছ মনে করে হাত দিয়ে ধরে ফেলেন। এ সময় সাপটি তাকে কামড় দেয়। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার রক্ত পরীক্ষা করা হলেও ভ্যাকসিন দেওয়ার পূর্বেই  তিনি মারা যান।

আজাকলের খবর/বিএস  








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft