শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদীতে মদের দোকানকর্মচারীকে আগুনে ঝলসে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৫ পিএম   (ভিজিট : ১৩)
নরসিংদীতে বিনামূল্যে মদ না পাওয়ায় তানভীর হোসেন রাব্বি (৩১) নামের এক মদের দোকানের কর্মচারীকে পেট্রোল ঢেলে আগুনে ঝলসে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার সকালে নরসিংদী পৌরসভার সামনে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় বক্তব্য দেন নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার এবং আহত রাব্বির পিতা মনির হোসেনসহ অন্যান্যরা।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ কিছু মানুষ শহরের বাজিড়ের মোড়ে গিয়ে অভিযুক্ত জাহিদ সরকার ও তার বাবা জাহাঙ্গীর সরকারের মালিকানাধীন আবাসিক হোটেল 'নিরালা'য় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে গত শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নরসিংদী পৌর শহরের বাজিড়ের মোড় এলাকার লাইসেন্সধারী দেশীয় মদের দোকানে জাহিদ ও তার সহযোগীরা গিয়ে বিনামূল্যে ১০ লিটার মদ দাবি করেন। মদ না দেওয়ায় তারা কাউন্টারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যান। এতে কাউন্টারের ভেতরে থাকা কর্মচারী রাব্বি দগ্ধ হন। পরে তাকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

এ ঘটনায় গত রবিবার (২০ সেপ্টেম্বর) নরসিংদী সদর মডেল থানায় দু'জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন।

আজকালের খবর/কাওছার আল হাবীব








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft