সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
পঞ্চগড়ে হোটেল শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৬ পিএম   (ভিজিট : ৭৭)
পঞ্চগড় জেলা হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার রাতে জেলা পরিষদ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি জেলা ও দায়রা জজ আদালতের পিপি এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ টি এম কামরুজ্জামানের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতি পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক হায়াতুন আলম, বিএনপি নেতা আবদুল্লাহ আল মামুন রনিক, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার, পঞ্চগড় জেলা হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মো. আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আশরাফুল, সাংগঠনিক সম্পাদক মো. নওশাদ প্রমুখ।

এর আগে পঞ্চগড় জেলা হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে বিভিন্ন পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ টি এম কামরুজ্জামান।


আজকালের খবর/কাওছার আল হাবীব








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft