বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
সাপাহারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৫ পিএম   (ভিজিট : ৯)
নওগাঁর সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে মা ও অভিভাবক সমাবেশ এবং একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় এবং সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা, সংসদ সদস্যের পত্নী ফরিদা বেগম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, বর্তমান সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সরোয়ার জাহান চৌধুরী (লাবু), দপ্তর সম্পাদক মো. রবিউল হক চৌধুরী (রবি) প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও পুরস্কার দিয়ে সংবর্ধনা জানানো হয় এবং দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়। আয়োজিত অভিভাবক সমাবেশে শিশুদের নিয়মিত বিদ্যালয়মুখী করা, পড়াশোনার মানোন্নয়ন এবং অভিভাবক-শিক্ষকদের মধ্যে পারস্পরিক সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আলোচনা শেষে শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা পুরো প্রাঙ্গণকে উৎসবমুখর করে তোলে।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft