বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
বউ-শাশুড়ির খুনশুটি নিয়ে নাটক ‘নালিশ’
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৮ পিএম   (ভিজিট : ১৬)
বউ-শাশুড়ির সম্পর্কে নতুন বার্তা সম্পর্কের ভুল বোঝাবুঝি, পারিবারিক টানাপোড়েন ও আবেগের গল্প নিয়ে লেজার ভিশনে মুক্তি পেল জিয়াউদ্দিন আলম পরিচালিত নাটক ‘নালিশ’

জনপ্রিয় জুটি অহনা রহমান ও তুহিন চৌধুরী আবারও নতুন নাটক নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন। তাদের নতুন নাটক ‘নালিশ’ মঙ্গলবার প্রকাশ হয়েছে লেজার ভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। জিয়াউদ্দিন আলমের পরিচালনায় নির্মিত নাটকটি ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

বউ-শাশুড়ির সম্পর্কের গল্প নিয়ে পরিচালক বলেন, ‘নালিশ’ মূলত একটি পারিবারিক আবেগঘন গল্প। বউ-শাশুড়ির সম্পর্কের নানা জটিলতা, ভুল বোঝাবুঝি, পারিবারিক টানাপোড়েন এবং বাস্তব জীবনের কিছু কঠিন সত্যকে কেন্দ্র করে এগিয়েছে নাটকের গল্প।
গল্পের বিভিন্ন ঘটনায় সম্পর্কের মধ্যে তৈরি হওয়া দূরত্ব এবং সেই দূরত্ব থেকে জন্ম নেওয়া নানা প্রশ্নকে সামনে আনা হয়েছে। পাশাপাশি পারস্পরিক বোঝাপড়া, বিবেক ও মানবিকতার গুরুত্বও তুলে ধরা হয়েছে নাটকটিতে।

নাটকটির গল্প দর্শকদের শুধু বিনোদন দেবে না, বরং বউ–শাশুড়ির সম্পর্ক নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করবে—এমনটাই প্রত্যাশা নির্মাতা সংশ্লিষ্টদের। ‘নালিশ’ রচনা করেছেন জান্নাতারা ফেরদৌস মিলা এবং পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম।

নাটকটিতে অন্যান্যের মধ্যে অভিনয় করেছেন কামরুন নাহার রুমা, নাসির উদ্দিন ভূঁইয়া, জাহিরুল হক, দীপ রাজ, সামিয়া আফরিন মৌ ও ফারহানা ইভা।

‘ভুল মানুষের ঘর’-এর সাফল্যের পর অহনা রহমান ও তুহিন হোসেনের নতুন নাটক ‘নালিশ’ দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে, সেটিই এখন দেখার বিষয়। তবে পারিবারিক সম্পর্কের আবেগ, ভুল বোঝাবুঝি ও বাস্তবতার গল্প নিয়ে নির্মিত নাটকটি দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নাটক ‘নালিশ’ এখন দেখা যাচ্ছে লেজার ভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

আজকালের খবর/আতে










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft