বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
রাশিয়ান হাউজে সিনেমা হল বঞ্চিত স্বাধীন চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৫ পিএম   (ভিজিট : ১১)
সিনেমা বানানোর চেয়ে মুক্তির সময় বেশি ভোগান্তিতে পড়েন স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা। এ নিয়ে প্রায় সময় আক্ষেপ প্রকাশ করতে দেখা যায় তাদের। সম্প্রতি স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের কথা ভেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে দর্শনীর বিনিময়ে সিনেমা প্রদর্শনী। এবার দর্শনীর বিনিময় স্বাধীন চলচ্চিত্র প্রদর্শনীর নতুন প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে সিনে টুটেম। ঢাকার ধানমন্ডির রাশিয়ান হাউস মিলনায়তনে প্রতি মাসের শেষ বৃহস্পতি ও শুক্রবার নিয়মিতভাবে বসবে স্বাধীন চলচ্চিত্রের এই আসর।

আয়োজকেরা জানিয়েছেন, চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিসিপি ফরম্যাটে, সঙ্গে থাকবে ৭ দশমিক ১ সারাউন্ড সাউন্ড। এর মাধ্যমে দর্শক পূর্ণাঙ্গ সিনেম্যাটিক অভিজ্ঞতা উপভোগের সুযোগ পাবেন।

প্রথম আয়োজন অনুষ্ঠিত হবে ২৪ ও ২৫ সেপ্টেম্বর। আগামীকাল ২৪ সেপ্টেম্বর প্রদর্শিত হবে রুশ চলচ্চিত্র পরিচালক আর্সেন আরিস্তাকেসিয়ানের ‘দ্য মিউট’, গোলাম রাব্বানী পরিচালিত ‘ছুরত’, মোহাম্মদ নুরুজ্জামান পরিচালিত ‘মাস্তুল’ এবং খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও’।

২৫ সেপ্টেম্বর প্রদর্শিত হবে মোল্লা সাগর পরিচালিত ‘ভবার ভিটা’, আফরোজা হোসেন সারা পরিচালিত ‘তিমির গান’ এবং ইভান মনোয়ার পরিচালিত ‘প্যাসেঞ্জার’। একই দিনে প্রদর্শিত হবে আকাশ হক পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দি ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। প্রতিটি প্রদর্শনীর পর দর্শক ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে প্রশ্নোত্তর পর্ব ও চা-আড্ডা। এই আয়োজনের মূল উদ্দেশ্য নির্মাতা ও দর্শকদের মধ্যে সরাসরি মতামত আদান-প্রদান এবং চলচ্চিত্রবিষয়ক উন্মুক্ত আলোচনার সুযোগ সৃষ্টি করা।

আজকালের খবর/আতে










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft