সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৩ সেপ্টেম্বর) ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও জনসাধারণকে সচেতনতা করার লক্ষ্যে র্যালি অনুষ্ঠিত হয়।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদ বিন খলিল রাহাত, উপজেলা প্রকৌশলী শাহাবুদ্দিন, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমাম হোসেন, ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক মোঃ লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল হক, যুগ্ম আহবায়ক এস এম রহমত, উপজেলা বিএনপির সদস্য মজিবুর রহমান মজুমদার এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ র্যালিতে উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ,স্কাউট দল ও ছাত্র ছাত্রী বৃন্দ র্যালিতে অংশ গ্রহন করেন।
এবং র্যালি শেষে উপস্থিত সকলেই পরিস্কার পরিচ্ছন্নতার কাজে অংশ গ্রহণ করেন।
আজকালের খবর/রাশেদুল মিলন