বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে প্রথমবার মঞ্চে অভিনয়ে তমালিকা কর্মকার
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২১ পিএম  আপডেট: ১৫.০৯.২০২৬ ১২:৫৪ পিএম  (ভিজিট : ২৭)
মার্কিন  যুক্তরাষ্ট্রের মঞ্চে প্রথমবার অভিনয় করছেন তমালিকা কর্মকার। ভার্জিনিয়ার একটি মঞ্চে মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ নিয়ে মঞ্চে উঠবেন এই অভিনেত্রী। 

ঢাকায় নাটকটিতে অভিনয় করেছিলেন মামুনুর রশীদ ও মিতা চৌধুরী। যুক্তরাষ্ট্রে তমালিকার সঙ্গে অভিনয় করবেন সাইদ বাবু।

তমালিকা জানান, ‘এই প্রথম এখানে মঞ্চে অভিনয় করতে যাচ্ছি। অনেককে উপস্থাপনা ও অন্যান্য অনুষ্ঠান করতে বলেছিল, কিন্তু করা হয়নি। মঞ্চে অভিনয় দিয়ে ফিরছি—এটা ভেবে ভীষণ আনন্দিত। সপ্তাহে পাঁচ দিন মহড়া করছি। নিজের দল আরণ্যকের দু-একজনকে ভিডিও কলে রেখে মহড়া করছি। সব মিলিয়ে অন্য রকম একটা সময় কাটছে।’

ছয় বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন মঞ্চ ও টেলিভিশন নাটকের একসময়ের ব্যস্ত অভিনয়শিল্পী তমালিকা কর্মকার। মাঝখানে আরণ্যকের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় এসেছিলেন তিনি।

আজকালের খবর/এমকে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft