রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৮ পিএম   (ভিজিট : ৫)
জামালপুরের ইসলামপুরে ক্ষেতে সার ছিটানোর সময় বজ্রপাতে আনোয়ার হোসেন (৪৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪ নং চর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ওই এলাকার সুরুজ আলীর পুত্র। তিনি পল্লী চিকিৎসক ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার আনোয়ার হোসেন বাড়ির পার্শে জমিতে  সার দিচ্ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতরভাবে আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আকস্মিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  চর পুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুজ্জামান সুরুজ মাস্টার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft