বুধবার ৯ সেপ্টেম্বর ২০২৬
সেমিকন্ডাক্টর খাতে সহযোগিতা, ঢাকা-চট্টগ্রামের সঙ্গে সরাসরি ফ্লাইটের প্রস্তাব
মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের চাকরি চান হাইকমিশনার
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৮ এএম   (ভিজিট : ২৪)
মালয়েশিয়ার প্রযুক্তি ও শিল্পের অন্যতম কেন্দ্র পেনাংয়ে বাংলাদেশি প্রকৌশলীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। একই সঙ্গে সেমিকন্ডাক্টর শিল্পে দক্ষতা উন্নয়ন, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ এবং পেনাংয়ের সঙ্গে বাংলাদেশের সরাসরি বিমান ও সমুদ্র যোগাযোগ স্থাপনের প্রস্তাব দিয়েছেন তিনি।

সোমবার পেনাংয়ের মুখ্যমন্ত্রী চাও কন ইয়োর সঙ্গে কোমতার ভবনে সৌজন্য সাক্ষাৎকালে এসব প্রস্তাব তুলে ধরেন হাইকমিশনার। বৈঠকে বাংলাদেশ ও পেনাংয়ের মধ্যে ডিজিটাল অর্থনীতি ও সেমিকন্ডাক্টর খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পেনাংয়ের শিল্পপ্রতিষ্ঠানে বাংলাদেশি প্রকৌশলীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির অনুরোধ জানান হাইকমিশনার।

এ ছাড়া ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে পেনাংয়ের সরাসরি ফ্লাইট চালু এবং পেনাং-চট্টগ্রাম সমুদ্রবন্দরের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের বিষয়ে আলোচনা হয়। ট্রান্সশিপমেন্ট ও ফিডার সার্ভিস চালুর সম্ভাবনাও উঠে আসে। পাশাপাশি পেনাং থেকে বাংলাদেশে আরও বিনিয়োগ এবং পর্যটন, বিশেষ করে স্বাস্থ্য পর্যটনে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

এর আগে একই দিন পেনাংয়ের গভর্নর তুন দাতো সেরি উতামা রামলি বিন নাহ তালিবের সঙ্গে সরকারি বাসভবন সেরি মুতিয়ারায় সাক্ষাৎ করেন হাইকমিশনার। বৈঠকে বাণিজ্য-বিনিয়োগ, শিক্ষা ও গবেষণা, দক্ষ মানবসম্পদ বিনিময় এবং সরাসরি আকাশ ও সমুদ্র যোগাযোগসহ দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।

দুটি বৈঠকেই বাংলাদেশ-পেনাংয়ের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft