বুধবার ৯ সেপ্টেম্বর ২০২৬
জর্ডানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৪ এএম  আপডেট: ০৯.০৯.২০২৬ ৯:৫১ এএম  (ভিজিট : ২৮)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জর্ডানে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জর্ডান বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সহসাধারণ সম্পাদক সোহেল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জর্ডান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম। সাধারণ সম্পাদক শামীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জর্ডানের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন। এছাড়া এনামুল হক রাজিব, সাংগঠনিক সম্পাদক শফিক গাজী, ইমরান খান, আরিফ হোসেনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও শক্তিশালী করে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন।

অনুষ্ঠান শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইসমাইল হোসেন।


আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft