ঢাকার ৪১৪ বছর পূর্তিতে ‘হৃদয়ে ঢাকা’ নাট্যোৎসবের দ্বিতীয় পর্ব জাতীয় নাট্যশালায় শুরু হচ্ছে রবিবার। এই নাট্যোৎসব চলবে ৬ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এতে ৯টি নাটকের দল অংশ নিবে।
জানা গেছে, দ্বিতীয় পর্বের আয়োজন শুরু হচ্ছে রবিবার বিকাল সাড়ে চারটা থেকে উন্মূক্ত মঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। সন্ধ্যা সাতটায় প্রথম দিন প্রাচ্যনাটের ‘কিনু কাহারের থেয়টা’ এর প্রদর্শনী হবে। বিকাল সাড়ে চারটা থেকে জাতীয় নাট্যশালা মূল মিলনায়তনে।
ঢাকা নাট্যোৎব এর প্রধান সমন্বয়কারী খন্দকার শাহ্ আলম বলেন, ঢাকা শহরের সাংস্কৃতিক ও ঐতিহ্যের ব্যাপক আয়োজন নিয়ে ঢাকার ৪১৬ বছর উদযাপন করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে মাসব্যাপী এই আয়োজন চলছে শহরব্যাপী। প্রশাসক মহোদয় একজন সংস্কৃতি মনস্ক রাজনীতিবীদ, যিনি সপরিবারে এক সময় নাটকের দলের সাথে যুক্ত ছিলেন এবং থিয়েটার ভালবাসেন। আগামীতে উনার নেতৃত্বে আমরা থিয়েটারের বিকাশে অনেক সহযোগিতা পাওয়ার প্রত্যাশা করি। একেবারেই সাংস্কৃতিক আয়োজন ও নাটক মঞ্চস্থ করার অনুপযোগী, বন্ধ থাকা পুরোন ঢাকার জহির রায়হান মিলনায়তন ঢাকা নাট্যোৎসব এর ১ম পর্ব আয়োজনের মধ্য দিয়ে খুলে দিয়েছেন, এ থেকেই বোঝা যায় পুরান ঢাকা হতে যাচ্ছে সংস্কৃতির নগরী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর নেতৃত্ব দেবে।
সপ্তাহব্যাপী এই আয়োজনে দেখা যাবে লোক নাট্যদল (বনানী) ‘কঞ্জুস’, ঢাকা পদাতিকের ‘ট্রায়াল অব সূর্যসেন’, বাঁশরী রিপার্টরি থিয়েটার ‘আলেয়া’, আরণ্যকের ‘কম্পানি’, থিয়েটার আর্ট ইউনিটের ‘আমিনা সুন্দরী’, তীরন্দাজ রিপার্টরি ‘কণ্ঠনালীতে সূর্য’, দৃষ্টিপাত নাট্যদলের ‘সে এক স্বপ্নের রাত’ এবং বাংলাদেশ থিয়েটারের ‘সী মোরগ’।
আজকালের খবর/আতে