সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৭ পিএম   (ভিজিট : ৩২)
দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে ঝিনাইদহে 'নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) আয়োজিত সেমিনারে জেলার বিভিন্ন এলাকার বিদেশে গমনেচ্ছু তরুণ-যুবকরা এতে অংশ নেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন- জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে সেমিনারে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ঝিনাইদহের অধ্যক্ষ মো. রুস্তম আলীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল।

সেমিনারে বক্তারা বলেন, কাজের উদ্দেশ্যে বিদেশে গমনেচ্ছু কর্মীদের দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। যেকোনো কাজের ওপরে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষতা অর্জন করে বিদেশে গেলে সফলতা আসবেই। দক্ষতার অভাবে আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের অনেকেই বিদেশে গিয়ে কঠোর পরিশ্রম করেও কাঙ্ক্ষিত মজুরি পায় না। কাজেই, দেশের বাইরে কাজের জন্য যেতে হলে হাতে কলমে প্রশিক্ষণ নেয়া জরুরি।

বক্তারা আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্সের ওপরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্ভর এখন অনেকটা করে। যে কারণে, প্রবাসী কর্মীদের নানা কাজের ওপর প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে সরকার।

এসময় দক্ষ জনশক্তি রপ্তানি ও বৈধ পথে বৈদেশিক মুদ্রা দেশে পাঠানোর ক্ষেত্রে বিদেশে গমনেচ্ছু ও সংশ্লিষ্ঠদের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান বক্তারা।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft