রবিবার ৩০ আগস্ট ২০২৬
শ্রীনগরে র‌্যাবের অভিযানে মাদকসহ কারবারি গ্রেপ্তার
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৪:২০ পিএম   (ভিজিট : ২০)
শ্রীনগরে র‌্যাবের অভিযানে মাদকসহ মো. স্বাধীন শেখ (৫৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার মাগরিবের পর উপজেলার ষোলঘর এলাকার কেয়টখালী রেলওয়ে আন্ডার পাশের সামনে থেকে কারবারিকে র‌্যাব-১০ (ভাগ্যকুল ক্যাম্প, শ্রীনগর) সদস্যরা গ্রেফতার করেন। 

এ সময় স্বাধীন শেখের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১ হাজার ৫০ টাকা ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মাদক কারবারি স্বাধীন শেখ উপজেলার হাঁসাড়া ইউনিয়নের লস্করপুর গ্রামের মরহুম আফজাল শেখের ছেলে। 

র‌্যাব-১০ এক বার্তায় জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ষোলঘরের কেয়টখালী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক কারবারি স্বাধীন শেখকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে শ্রীনগরসহ বিভিন্ন স্থানে মাদক কেনাবেচা করে আসছিলেন। গ্রেপ্তার মাদক কারবারিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। 

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft