বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬
মনোহরদীতে নাতির সাথে লেনদেন না করতে দাদার সতর্কতামূলক মাইকিং
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৬:২৭ পিএম   (ভিজিট : ৩৫)
নরসিংদীর মনোহরদীতে নাতিকে টাকা ধার না দেওয়া এবং কোনো প্রকার লেনদেন না করার অনুরোধ জানিয়ে এলাকাজুড়ে ব্যতিক্রমী সতর্কতামূলক মাইকিং করেছেন এক দাদা। শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার বড়চাপা ইউনিয়নের পাইকান ব্যাপারী পাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর মাইকিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতুহল ও তীব্র হাস্যরসের সৃষ্টি হয়।

মাইকের ঘোষণায় দাদা করম আলী ব্যাপারীর পক্ষ থেকে প্রচার করা হয়, এলাকাবাসী যেন নাতি মো. মাহাবুব মিয়ার সঙ্গে কোনো প্রকার বাকিতে কেনাকাটা, টাকা ধার দেওয়া বা আর্থিক লেনদেন না করেন। নির্দেশ অমান্য করে কেউ লেনদেন করলে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান উদ্দিন জানান, নাতি মাহাবুব এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে বারবার তার দাদার ওপর দায় চাপাতো। এতে অতিষ্ঠ হয়েই দাদা মাইকিংয়ের মাধ্যমে এমন ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছেন। ছেলেটি মাদকের সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হলেও তার বিরুদ্ধে অন্য কোনো অপরাধের তথ্য নেই বলে জানান ইউপি চেয়ারম্যান।

আজকালের খবর/কাওছার আল হাবীব









আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft