মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেমরায় বাড়িতে বোমা সদৃশ দুই বস্তু উদ্ধার, আটক ১
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ৯:২০ পিএম   (ভিজিট : ১৩৪৫)
রাজধানীর ডেমরার নিঝুমবাগ এলাকার একটি বাড়ি থেকে বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) বিকেল ৫টার দিকে খবর পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও বোম্ব ডিসপোজাল ইউনিটের বিশেষজ্ঞ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে তারা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ কার্যক্রম পরিচালনা করছেন।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান জানান, “বিকেল ৫টায় আমরা একটি বাড়িতে বোমা সদৃশ বস্তু থাকার খবর পাই। তাৎক্ষণিকভাবে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে বিষয়টি জানানো হয়। বিশেষজ্ঞ দল এসে কার্যক্রম চালাচ্ছে। এ ঘটনায় একজনকে আটক করা হলেও নিরাপত্তার স্বার্থে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।”

ঘটনাস্থলের নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকা কর্ডন করে রাখা হয়েছে এবং উৎসুক জনতাকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়েছে।


আজকালের খবর/ কাওছার আল হাবীব









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft