
চলচ্চিত্র নির্মাতা, নাট্যকার, বেতার গীতিকার, চলচ্চিত্র ও টেলিভিশনের চিত্রগ্রাহক কবি তৈয়েব রহমান এর স্মরণানুষ্ঠান শনিবার বিকালে ঢাকার বাংলামোটরস্থ বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
কবির বন্ধুস্বজন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতার ব্যক্তিত্ব আব্দুস সবুর খান চৌধুরী।
অনুষ্ঠানের আহ্বায়ক লেখক, প্রকাশক ও সম্পাদক মাহফুল আখতার। উক্ত অনুষ্ঠানে সাহিত্য, ও মিডিয়ার, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তৈয়েব রহমান গত ১৮ জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী ও এক পুত্রসন্তান রেখে যান।
মরহুম তৈয়েবুর রহমান খুলনা সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের অত্যন্ত জনপ্রিয় মানুষ ছিলেন। পরবর্তীতে তিনি ঢাকায় চলচ্চিত্র ও টেলিভিশনে সফল চিত্রগ্রাহক ও নির্মাতা হয়ে ওঠেন। টিভি নাটক, বিজ্ঞাপনসহ অসংখ্য ডকুমেন্টারি ফিল্ম নির্মাণ করেছন। তৈয়েব রহমানের ক্যারয়ারের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়টি রচিত হয়েছিল দেশ বরেণ্য নাট্য ও চলচ্চিত্র পরিচালক প্রয়াত আবদুল্লাহ আল মামুনের হাত ধরে। কবি তৈয়েব রহমানের জীবন ও মরণের দর্শন রুবাই কবিতায় লিখে গেছেন মিছে এই দুনিয়ার আলো, মিছে এই রঙের মেলা, ফুরিয়ে গেলেই সাঙ্গ হবে জীবনের সব খেলা। ওপারেতে যে জন আছে পরম স্নেহে হাত বাড়িয়ে, তাঁর কাছেই তো ফিরতে হবে এই ধূলিধাম ছাড়িয়ে।
আজকালের খবর/আতে