সোমবার ৩ আগস্ট ২০২৬
রাজধানীতে স্বামীর হাতে স্ত্রী ও শাশুড়ি খুন
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১২:২৭ পিএম   (ভিজিট : ২১)
রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকায় স্বামীর হাতে স্ত্রী ও শাশুড়ি খুন হয়েছেন। এ ঘটনায় জামাই শিপনকে আটক করেছে পুলিশ।

রবিবার (২ আগস্ট) সকালে গুরুতর আহত অবস্থায় শাশুড়িকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সকাল সোয়া ১০টার দিকে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। একই ঘটনায় স্ত্রী ঘটনাস্থলে প্রাণ হারান। 

নিহতরা হচ্ছেন- রাত্রি (২০) ও তার মা ফিরোজা বেগম (৪৫)। ফিরোজা শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বটগাও গ্রামের মো. ফারুক হোসেনের স্ত্রী ও রাত্রী তার মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাবাগান থানার পরিদর্শক তদন্ত ইব্রাহিম হোসেন সোহেল জানান, পূর্ব শত্রুতার জের ধরে শিপন তার স্ত্রী ও শাশুড়িকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করেছে।

তিনি জানান, দুই মরদেহের একটি ঢামেক হাসপাতালে রয়েছে। অপরটি কাঁঠালবাগানের ঘটনাস্থলে রয়েছে। পুলিশের আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft