রবিবার ১৬ আগস্ট ২০২৬
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা ও সাবেক ডেপুটি স্পিকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১০:৩৭ এএম   (ভিজিট : ৩)
ভারতের পশ্চিমবঙ্গের রামপুরহাটের সাবেক তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং সাবেক ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। 

সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে, রবিবার সকালে তার বাড়ির পাশেই দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

 খবর পেয়ে রামপুরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রামপুরহাটের পাঁচ নম্বর ওয়ার্ডের হাটতলাপাড়ায় বসবাস করতেন আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি ২০০১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা রামপুরহাটের বিধায়ক ছিলেন।

পাঁচবারের বিধায়ক এই নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভায়ও একাধিকবার দায়িত্ব পালন করেছেন। তিনি রাজ্যের সাবেক স্কুলশিক্ষামন্ত্রী ও কৃষিমন্ত্রী ছিলেন। পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft