বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
চট্টগ্রাম নাগরিক ফোরামের নতুন কমিটিকে ইউএই শাখার অভিনন্দন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১১:৪৬ পিএম  আপডেট: ১৩.০৮.২০২৬ ১১:৪৭ পিএম  (ভিজিট : ২)
চট্টগ্রাম নাগরিক ফোরামের পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান হিসেবে ব্যারিস্টার মনোয়ার হোসেন, মহাসচিব হিসেবে আবু তাহের চৌধুরী এবং যুগ্ম মহাসচিব হিসেবে লেখক ও সংগঠক কামরুল ইসলামকে মনোনীত করায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে চট্টগ্রাম নাগরিক ফোরাম, সংযুক্ত আরব আমিরাত শাখা।

সংযুক্ত আরব আমিরাত শাখার সভাপতি লেখক ও সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার এবং সাধারণ সম্পাদক সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ এক বিবৃতিতে এ অভিনন্দন জানান।

বিবৃতিতে তাঁরা বলেন, উপযুক্ত সময়ে চট্টগ্রাম নাগরিক ফোরামের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠিত হওয়ায় তাঁরা অত্যন্ত আনন্দিত। ফোরামের প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের রূপকার ব্যারিস্টার মনোয়ার হোসেনের নেতৃত্বে সংগঠনটি আরও শক্তিশালী, গতিশীল ও কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

তাঁরা বলেন, চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধান, নতুন কালুরঘাট সেতু নির্মাণ, নগরীর উন্নয়ন, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন এবং হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির মতো জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে চট্টগ্রাম নাগরিক ফোরাম অতীতের মতো ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা রাখবে। পাশাপাশি চট্টগ্রামবাসীর বিভিন্ন ন্যায্য দাবি আদায়ে সংগঠনটি আরও জোরালোভাবে কাজ করবে বলে তাঁরা প্রত্যাশা করেন।

বিবৃতিতে আরও বলা হয়, চট্টগ্রাম নাগরিক ফোরামের রয়েছে গৌরবোজ্জ্বল অতীত এবং জনস্বার্থে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা। নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটি আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে চট্টগ্রামের উন্নয়ন এবং চট্টগ্রামবাসীর অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নবগঠিত কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান, মহাসচিব ও যুগ্ম মহাসচিবের সফলতা কামনা করে তাঁদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম নাগরিক ফোরাম, সংযুক্ত আরব আমিরাত শাখার নেতৃবৃন্দ।


আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft