শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
জুমার নামাজ থেকে আল-আকসার খতিবকে তুলে নিয়ে গেল দখলদার বাহিনী
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১১:৪৫ এএম   (ভিজিট : ০)
জুমার নামাজ থেকে পবিত্র আল-আকসা মসজিদের খতিব শেখ খালেদ আবু জুমআকে তুলে নিয়ে গেছে ইসরায়েলি দখলদার বাহিনী।

শুক্রবার (২৩ অক্টোবর) আল-আকসা মসজিদে জুমার খুতবা ও নামাজ আদায়ের পরপরই আটক করা হয় তাকে।

জেরুজালেম গভর্নরেটের গণমাধ্যম শাখার বরাতে এই খবর প্রকাশ করেছে বার্তাসংস্থা ওয়াফা।

প্রতিবেদন অনুযায়ী, জুমার নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা খতিব শেখ খালেদ আবু জুমআকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং পরে আটক করে নিজেদের হেফাজতে নিয়ে যায়।

তবে, ঠিক কী কারণে বা কোন নির্দিষ্ট অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।

দীর্ঘদিন ধরেই আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি মুসল্লি ও ধর্মীয় ব্যক্তিত্বদের ওপর ইসরায়েলি বাহিনীর নানা কড়াকড়ি, বিধিনিষেধ এবং আটকের ঘটনা আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শেখ আবু জুমআর আটকের ঘটনার পর এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি ইসরায়েল।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft