রবিবার ১৬ আগস্ট ২০২৬
ইন্দোনেশিয়ায় জোড়া ভূমিকম্পে নিহত ৩৮
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৭:১৭ পিএম  আপডেট: ১৫.০৮.২০২৬ ৭:৩৮ পিএম  (ভিজিট : ৩০)
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ৬.৪ মাত্রার আরেকটি ভূকম্পন অনুভূত হয়েছে। ভোরে আঘাত হানা প্রথম ভূমিকম্পে দেশটিতে এখন পর্যন্ত অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (১৫ আগস্ট) ভোরে প্রথম শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের ফ্লোরেস দ্বীপে। এতে সিক্কা ও মাংগারাইসহ বেশ কিছু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রদেশের গভর্নর ইমানুয়েল মেলকিয়াদেস লাকা লেনা জানান, ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে ঘুমের মধ্যেই অনেকের মৃত্যু হয়েছে। প্রাথমিক হিসাবে অন্তত ৫৪টি বাড়িঘর, পাঁচটি স্বাস্থ্যকেন্দ্র, তিনটি উপাসনালায়, ছয়টি সরকারি ভবন ও একটি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে স্থানীয় সময় বিকেল ৫টা ৫৪ মিনিটে উত্তর সুমাত্রা প্রদেশের পেমাতাংসিয়ান্তার শহরের কাছে ১৬৩ কিলোমিটার গভীরে ৬.৪ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। ভূকম্পনটি অনুভূত হলেও এতে নতুন করে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উদ্ধারকাজ ত্বরান্বিত করতে দুর্ঘটনাকবলিত এলাকাগুলোতে তৎপরতা চালাচ্ছে স্থানীয় প্রশাসন।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft