বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
ডিমলায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:৪৭ পিএম   (ভিজিট : ১৯৪)
নীলফামারীর ডিমলায় প্রধানমন্ত্রী গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) ডিমলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় টুর্নামেন্টটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন- ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম, একাডেমিক সুপারভাইজার আমির হামজা বোরহান, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়ার সভাপতি আরিফুল ইসলাম লিটন, শাহানুর আলম, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় খেলোয়াড়দের অংশগ্রহণ, মাঠ প্রস্তুত, নিরাপত্তা ব্যবস্থা, দর্শকদের শৃঙ্খলা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। টুর্নামেন্ট চলাকালে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ সৃষ্টি হয়। তাই টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

প্রধানমন্ত্রী গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে ডিমলা উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft