মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: টেস্টের আগের দিন একাদশ জানিয়ে দিল অস্ট্রেলিয়া
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২:০৯ পিএম   (ভিজিট : ৬৫৮)
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু হওয়ার ঠিক আগের দিনই নিজেদের একাদশ ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ম্যাচে চমকের পথ হাঁটেনি অজিরা। ডারউইনের মারারা স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া এই টেস্টের দলে জায়গা করে নিয়েছেন ক্যামেরন গ্রিন ও বো ওয়েবস্টার।

পূর্ণ শক্তির পেস আক্রমণ নিয়েই মাঠে নামছে টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে থাকা অস্ট্রেলিয়া। অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে বোলিং আক্রমণে থাকছেন দুই অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড। স্পিন বিভাগের মূল দায়িত্ব সামলাবেন অভিজ্ঞ নাথান লায়ন।

সেরাদের  নিয়ে গড়া একাদশে জায়গা পাননি ব্যাক-আপ পেসার স্কট বোল্যান্ড ও কিপার-ব্যাটার জশ ইংলিশ। অজিদের ব্যাটিং অর্ডারে ট্রাভিস হেডের সঙ্গে ইনিংস সূচনা করবেন জেক ওয়েদারল্ড। তিন নম্বরে দেখা যাবে মার্নাস লাবুশেনকে।

আজকালের খবর/এমকে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft