শনিবার ৮ আগস্ট ২০২৬
ইনফান্তিনোর পাশে আর্জেন্টিনা ও মেক্সিকো
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১১:৪২ পিএম   (ভিজিট : ২৪)
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির বিতর্কিত প্রস্তাব তুলে তীব্র বিরোধিতায় পিছু হটা ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো আছেন প্রবল চাপে। তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছে ইউরোপিয়ান ফুটবল সংস্থা-উয়েফা। উত্তর ও দক্ষিণ আমেরিকান সংস্থা কনকাকাফ, এশিয়ান ফুটবল সংস্থা-এএফসি। ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে ইনফান্তিনোর উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে ওয়েলস ও ইংল্যান্ড। এই কোণঠাসা পরিস্থিতিতে ফিফা প্রধানের পাশে দাঁড়িয়েছে আর্জেন্টিনা ও মেক্সিকো।

বিশ্বকাপের স্বত্ব বিক্রির উদ্যোগ ভেস্তে যাওয়ার পর ফিফা প্রধানের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার ভূমিকা নেয় উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল সংস্থা কনকাকাফ। সংস্থাটি স্পষ্ট জানিয়ে দেয়, ইনফান্তিনোর দীর্ঘদিনের ক্ষমতার একটি ‘আমূল হিসাব-নিকাশ’ হওয়া প্রয়োজন। ইউরোপীয় ফুটবলের সংস্থা উয়েফাও ফিফার টুর্নামেন্ট বয়কটের হুমকিতে অনড়, যার সঙ্গ দিচ্ছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। আর ফুটবলারদের আন্তর্জাতিক সংস্থা 'ফিফপ্রো' তো এক হাত নিয়ে বসেই বলেছে, এটি স্রেফ প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং প্রেসিডেন্টের ‘ক্ষমতার চরম অপব্যবহার’।

তবে সব সংস্থা ইনফান্তিনোর বিরুদ্ধে মুখ ফিরিয়ে নেয়নি। আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) আগেই তার পেছনে শক্ত হয়ে দাঁড়িয়েছিল। এবার সেই পালে নতুন হাওয়া দিল দক্ষিণ আমেরিকার কনমেবল এবং সদ্য সমাপ্ত বিশ্বকাপের অন্যতম যৌথ আয়োজক মেক্সিকান ফুটবল ফেডারেশন (এফএমএফ)।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft