রবিবার ২ আগস্ট ২০২৬
পঞ্চমবারের মতো সাফ সভাপতি কাজী সালাউদ্দিন
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৪:০৮ পিএম   (ভিজিট : ১১)
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্ব ছেড়েছেন আগেই। কিন্তু দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থা সাফে তার নেতৃত্বের অধ্যায় শেষ হচ্ছে না। প্রতিদ্বন্দ্বী না থাকায় টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন।

শনিবার (৮ আগস্ট) ভুটানে অনুষ্ঠিত হয় দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) কংগ্রেস। সেখানে কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে ছিলেন কাজী সালাউদ্দিন। ফলে গঠনতন্ত্র অনুযায়ী কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদনের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরও এক মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হলেন তিনি।

সাফের গঠনতন্ত্রের ২৪.২ ধারা অনুযায়ী, কোনো পদে প্রার্থীর সংখ্যা যদি শূন্যপদের সমান বা তার কম হয়, তাহলে কংগ্রেসের অনুমোদনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়। সেই বিধানেই নতুন মেয়াদ নিশ্চিত হয়েছে সালাউদ্দিনের।

২০০৯ সাল থেকে টানা সাফের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন তিনি। গত বছর শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় গঠনতন্ত্র থেকে ৭০ বছর বয়সসীমার বাধ্যবাধকতা তুলে দেয়া হয়। সেই সিদ্ধান্তের ফলেই নতুন মেয়াদেও সভাপতি পদে থাকার সুযোগ পেয়েছেন ৭১ বছর বয়সী সালাউদ্দিন।

এবার সাফের কার্যনির্বাহী কমিটিতে প্রথমবারের মতো জায়গা পাচ্ছেন বাফুফের সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তিনি নির্বাহী কমিটিতে দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন শ্রীলঙ্কার জাসওয়ার উমারু লাবে। নির্বাহী কমিটির সদস্য হিসেবে থাকছেন মালদ্বীপের হুসাইন শাফিউ।

কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদনের পর নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করলে দক্ষিণ এশিয়ার ফুটবলের আঞ্চলিক সংস্থাটিতে আরও এক মেয়াদের জন্য অব্যাহত থাকবে কাজী সালাউদ্দিনের নেতৃত্ব।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft