শনিবার ৮ আগস্ট ২০২৬
ফ্লিকের এক ফোনেই কাজ! ম্যান সিটি ছেড়ে বার্সার পথে রদ্রি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১:৩৪ পিএম   (ভিজিট : ৩০)
রিয়াল মাদ্রিদের সঙ্গে অন্যরকম লড়াই শেষে রদ্রিকে ন্যু ক্যাম্পে নেওয়ার দৌড়ে এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। ম্যানচেস্টার সিটির সঙ্গে দলবদলের আনুষ্ঠানিক আলোচনা শুরু করার সবুজ সংকেত দিয়েছেন স্প্যানিশ এই প্রাণভোমরা। চলতি লা লিগা চ্যাম্পিয়নদের একটি সূত্র বৃহস্পতিবার এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছে।

চলতি লা লিগা চ্যাম্পিয়নদের একটি সূত্র বৃহস্পতিবার এএফপিকে জানিয়েছে, স্পেন দলের প্রাণভোমরা রদ্রি ম্যানচেস্টার সিটির সঙ্গে দলবদলের সম্ভাব্য আলোচনার সবুজ সংকেত দিয়েছেন বার্সেলোনাকে।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবরের সত্যতা নিশ্চিত করে সূত্রটি জানায়, ‘গতকালকের চেয়ে আজ আমরা এই দলবদলটি নিয়ে ভাবার খুব কাছাকাছি পৌঁছাতে পেরেছি। ম্যানচেস্টার সিটির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরুর ব্যাপারে খেলোয়াড়ের সম্মতি এখন আমাদের হাতে।’

৩০ বছর বয়সী এই মিডফিল্ডারকে ডেরায় ভিড়াতে চেয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও। নতুন কোচ হোসে মরিনহোর অধীনে নিজেদের মাঝমাঠ শক্ত করতে চাওয়া রিয়ালের সেই আশায় অবশ্য ছাই ছিটিয়ে দিতে পারে বার্সেলোনার এই তড়িৎ পদক্ষেপ।

তবে বার্সার ওই সূত্রটি এ-ও স্পষ্ট করেছে, আলোচনার সম্মতি পাওয়ার অর্থ এই নয় যে রদ্রির ন্যু ক্যাম্পে আসা নিশ্চিত হয়ে গেছে।

ক্যাতালান গণমাধ্যমের মতে, বার্সা কোচ হান্সি ফ্লিকের একটি ফোন কলেই গলেছেন রদ্রি। ক্লাব ম্যানেজমেন্টের কাছে অভিজ্ঞ একজন রক্ষণভাগের খেলোয়াড় বা মিডফিল্ডার চেয়ে দরবার করেছিলেন ফ্লিক।

ডিফেন্সিভ মিডফিল্ডের দুর্বলতা বেশ ভাবাচ্ছে বার্সেলোনাকে। তার ওপর হাঁটুর গুরুতর চোটে নিয়মিত অধিনায়ক ফ্রেঙ্কি ডি ইয়ংকে বহু মাসের জন্য মাঠের বাইরে যেতে হচ্ছে।

আজকালের খবর/এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft