রবিবার ৯ আগস্ট ২০২৬
ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক, এবার পরকীয়ার অভিযোগ
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:৪১ পিএম   (ভিজিট : ২৭)
বিশ্বকাপের বাণিজ্যিকীকরণ নিয়ে বিতর্ক এখনো থামেনি। ইউরোপীয় ফুটলের একাংশের বিরোধিতার মধ্যেই এবার নতুন এক অভিযোগের মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। 

উয়েফায় দায়িত্ব পালনকালে এক সহকর্মীর সঙ্গে তার কথিত ব্যক্তিগত সম্পর্ক এবং সেই নারীকে আর্থিক সুবিধা দেয়ার অভিযোগ তুলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ।প্রতিবেদন অনুযায়ী, ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত উয়েফার মহাসচিব থাকাকালে ইনফান্তিনোর সঙ্গে কথিত সম্পর্কে জড়িয়েছিলেন সংস্থারই বিবাহিত এক নারী কর্মকর্তা। 

অভিযোগ, ওই সম্পর্ক চলাকালে তিনি পদোন্নতির সুবিধা পান। পরে উয়েফা ছাড়ার সময় তাকে ছয় অঙ্কের অর্থ দেয়া হয়। শুধু তা-ই নয়, একটি স্থানীয় বিজনেস স্কুলে এমবিএ সম্পন্ন করার ব্যয়ও বহন করা হয়েছিল বলে দাবি করা হয়েছে।তবে এসব অভিযোগ সরাসরি নাকচ করেছেন ইনফান্তিনো। তার একজন মুখপাত্র দ্য টেলিগ্রাফকে বলেছেন, ফিফা সভাপতি অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে মনে করেন। 

তার ভাষ্য, ইনফান্তিনোর বিরুদ্ধে অনুপযুক্ত আচরণ, নীতিমালা ভঙ্গ বা ক্ষমতার অপব্যবহারের কোনো অভিযোগ কখনোই প্রমাণিত হয়নি। উয়েফা কিংবা ফিফার কোনো কর্মীও এ ধরনের অভিযোগ করেননি।

আজকালের খবর/এমকে










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft