বুধবার ১২ আগস্ট ২০২৬
ব্যারেলপ্রতি ৯০ ডলারের দিকে ছুটছে জ্বালানি তেলের দাম
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৯:৩০ এএম   (ভিজিট : ৬)
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতায় সম্ভাব্য শান্তি চুক্তির আশা ম্লান হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে। বুধবার (১২ আগস্ট) রয়টার্সের এক প্রতিবেদনে প্রাপ্ত তথ্যানুযায়ী,  আন্তর্জাতিক মানদণ্ড ব্র্যান্ড ক্রুডের দাম ৭২ সেন্ট বা ০ দশমিক ৮১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৯ দশমিক ৬৩ ডলারে পৌঁছেছে।

একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭১ সেন্ট বা দশমিক ৮৫ শতাংশ বেড়ে ৮৩ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে। মঙ্গলবারে দুটি সূচকের দরই এক ডলারের বেশি বেড়ে গত ৩১ জুলাইয়ের পর সর্বোচ্চ সমাপনী ছোঁয়ার পর এই নতুন মূল্যবৃদ্ধি ঘটে।

মার্কিন যুক্তরাষ্ট্রে তেলের মজুত বাড়ার খবরের পরও সোমবার জ্বালানি তেলের দাম একলাফে প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পায়। রয়টার্সের তথ্যে দেখা যাচ্ছে যে ওয়াশিংটন ও তেহরানের চুক্তি নিয়ে অনিশ্চয়তা থাকায় তেলের বাজারে ধারাবাহিকভাবে এই দরবৃদ্ধি বজায় রয়েছে।

সূত্র: আল জাজিরা

Ajkaler Khobor/MK

আজকালের খবর/ এমকে










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft