মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
পর্তুগালে বিশ্বনাথী প্রবাসীদের বর্ণাঢ্য প্রীতিসন্ধ্যা
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:৩৩ এএম   (ভিজিট : ৮)
প্রবাসের কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে পর্তুগালের রাজধানী লিসবনের একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে ‘বিশ্বনাথী ভাই ব্রাদার্স, পর্তুগাল’-এর উদ্যোগে বিশেষ নৈশভোজ ও প্রীতিসন্ধ্যা।

গত রোববার (৯ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে পর্তুগালের বিভিন্ন শহর থেকে প্রবীণ ও নবীন বিশ্বনাথী প্রবাসীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানস্থল যেন এক টুকরো বিশ্বনাথে পরিণত হয়। হৃদয়ের টানে এক ছাদের নিচে মিলিত হয়ে প্রবাসীরা একে অপরের সুখ-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সাবেক মেম্বার আব্দুল হাছিবের সভাপতিত্বে এবং কাওসার আহমেদ ও আল আমিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামিম আহমেদ, জালাল আহমেদ, রাবেল আহমেদ, হাবিবুর রহমান, শহিদ উল্লাহ, তোফায়েল আহমেদ, সুব্রত চন্দ্র, রফিক আহমেদসহ পর্তুগালে বসবাসরত বিশ্বনাথের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্তরের প্রবাসীরা।

অনুষ্ঠানের শুরুতে প্রবাসের মাটিতে বিশ্বনাথী কমিউনিটির ঐক্য ও অগ্রযাত্রা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা প্রবাসে একে অপরের বিপদে-আপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

পরে মনোরম প্রীতিভোজ ও আনন্দঘন সাংস্কৃতিক পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আজকালের খবর/এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft