রবিবার ৯ আগস্ট ২০২৬
নিউইয়র্কে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১১:৫৬ পিএম   (ভিজিট : ১৮)
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল শুক্রবার (৭ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হকসহ মিশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক তাঁর বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশি ছাত্র-জনতার অবিস্মরণীয় ত্যাগের পাশাপাশি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্রে বাসবাসরত প্রবাসী ভাই-বোনদের অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, আত্মত্যাগ ও দেশের ইতিহাসে এর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। ২৪ এর জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফেরাত কামনা এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft