শনিবার ৮ আগস্ট ২০২৬
থাইল্যান্ডে স্কুলে গোলাগুলিতে ৬ জন নিহত
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ২:০২ পিএম   (ভিজিট : ২৯)
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নোনথাবুরির ডেবসিরিন নামে একটি স্কুলে গোলাগুলির ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

থাইল্যান্ড পুলিশের দেওয়া প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। স্কুলে সন্দেহভাজন হামলাকারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে নবম শ্রেণির ১৪ বছর বয়সী এক ছাত্রকে ঘটনাস্থলে অস্বাভাবিক মৃত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। 

পুলিশ আরও জানায়, গুলাগুলির ঘটনার পর ছাত্রছাত্রী ও স্কুল কর্মীদের প্রাণ বাঁচাতে দৌড়াতে দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী উক্ত স্কুলের আশপাশ থেকে জনসাধারণকে দূরে থাকতে বলেছে। 

উল্লেখ্য, ডেবসিরিন স্কুলের শাখা থাইল্যান্ড জুড়ে রয়েছে এবং এটি শিক্ষাগত মর্যাদার প্রতীক হিসেবে ব্যাপকভাবে পরিচিত।

আজকালের খবর/এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft