সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৮ পিএম   (ভিজিট : ৪)
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২৩-২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে তিনি এই রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন বলে সোমবার (২১ সেপ্টেম্বর) জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সফরে শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। বিশ্ব শান্তি ও উন্নয়ন নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হবে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ছয় মাসের মধ্যে দুই দেশের প্রেসিডেন্টের পরস্পরকে দেওয়া এই সফর ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও সহযোগিতা বাড়াতে চায়। একই সঙ্গে দুই দেশের মতপার্থক্য সঠিকভাবে মোকাবিলা করে দুই দেশের মানুষের কল্যাণ বাড়ানো এবং বিশ্বে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি এগিয়ে নিতে কাজ করতে চায় বেইজিং। তথ্যসূত্র: রয়টার্স

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft