রবিবার ৯ আগস্ট ২০২৬
জর্ডানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশি পোশাক শ্রমিকের মৃত্যু
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১১:৫৪ পিএম   (ভিজিট : ৩৩)
জর্ডানের একটি পোশাক কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিল্পী আক্তার নামের এক বাংলাদেশি নারী শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে।

জানা গেছে, জর্ডানের সাইবার সিটি ইন্ডাস্ট্রিয়াল এলাকার 'রিচ পাইন' কোম্পানিতে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ শর্ট সার্কিটের শিকার হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ইরবিদের কিং আবদুল্লাহ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) টানা ছয় দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (৮ আগস্ট) সকাল ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্যক্তিগত জীবনে শিল্পী আক্তার এক কন্যাসন্তানের জননী ছিলেন। তার এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে সহকর্মীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

বর্তমানে ওই কোম্পানির পক্ষ থেকে মরদেহের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দেশে স্বজনদের কাছে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজকালের খবর/ এমকে






আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft