শনিবার ৮ আগস্ট ২০২৬
জর্ডানে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১১:২৯ এএম   (ভিজিট : ৩৪)
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জর্ডানে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৫ আগস্ট দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন এবং পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় জর্ডানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট সদস্যরা বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মত্যাগ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ এবং জনগণের ন্যায্য আকাঙ্ক্ষার বিজয়ের এক ঐতিহাসিক মাইলফলক। বীর শহীদরা জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে জাতির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং ন্যায়, সাম্য ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার পথে ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবেন।

আলোচনা সভায় বক্তারা আরও বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থাকে সমুন্নত রাখা সবার দায়িত্ব। সমতা, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করে একটি বৈষম্যহীন, আত্মনির্ভরশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদনের সর্বোত্তম উপায়।

আজকালের খবর/এমকে








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft