বুধবার ১২ আগস্ট ২০২৬
হাতীবান্ধায় স্কাউটসের বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৭:৪১ পিএম   (ভিজিট : ১৪)
"একটি বৃক্ষ, একটি প্রাণ-বৃক্ষরোপনেই প্রকৃতির কল্যাণ" এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধায় বৃক্ষ রোপণ ও বিতরণ করেছেন বাংলাদেশ স্কাউটস।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার আলহাজ্ব শমসের উদ্দিন উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র। আরও বক্তব্য রাখেন, লালমনিরহাটের জেলা স্কাউটসসের কমিশনার মন্জুর হোসেন, হাতীবান্ধা উপজেলা স্কাউটসসের সহসভাপতি নূর মোহাম্মদ বাবলু ও উপজেলা স্কাউটসসের সম্পাদক আব্দুর রাজ্জাক রুবেল।

সভা শেষে হাতীবান্ধা উপজেলার বিভিন্ন স্কুল থেকে আগত স্কাউটস সদস্যদের হাতে গাছের ছাড়া তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এছাড়া পরে উপজেলার ডাকালিবান্ধা হইতে বাশকোম্পানির বাড়ি পর্যন্ত ২শত গাছের চারা রোপণ করা হয়৷

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft