‘হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ডিমলা, নীলফামারীর আয়োজনে বুধবার (২৮ অক্টোবর) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমরানুজ্জামান সভাপতিত্ব করেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্রনাথ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অমিত সরকার, জনস্বাস্থ্য প্রকৌশলী তুহিন হাসান বিশ্বাস, ডিমলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জসীমউদ্দীন নাগরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
কর্মসূচিতে হাত ধোয়ার গুরুত্ব, সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং ব্যক্তিগত ও জনস্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। পরে অংশগ্রহণকারীদের নিয়ে র্যালি অনুষ্ঠিত হয়।
আজকালের খবর/বিএস