বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
উলিপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ২:২০ পিএম   (ভিজিট : ০)
কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, উলিপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিএনপি  কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা  সদস্যসচিব হায়দার আলী মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুল,পৌর বিএনপির সদস্যসচিব সোলায়মান সরদার।

উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, উপজেলা যুবদলের সদস্য সচিব সামিউল ইসলাম শামীম,  উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসানাত রাজিব,পৌর যুব দলের সদস্য সচিব তৌফিকুল ইসলাম প্রমুখ। 

বক্তারা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তারা সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft