বুধবার ৫ আগস্ট ২০২৬
নতুন ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৭:৩২ পিএম  আপডেট: ০৪.০৮.২০২৬ ৮:১৩ পিএম  (ভিজিট : ৭)
আগামীকাল ৪ আগস্ট এনটিভিতে প্রচার শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘চাওয়া পাওয়া’। আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে ধারাবাহিকটির নাট্যরূপ দিয়েছেন মনসুর রহমান চঞ্চল এবং চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন রাকেশ বসু। প্রচারিত হবে সপ্তাহের সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৪০ মিনিটে।

ধারাবাহিকটির গল্পে দেখা যাবে, মা-বাবার একমাত্র সন্তান হাসান আরিফ পেশায় সাংবাদিক এবং জনপ্রিয় কবি। বাবা মারা যাওয়ার পর মা তাকে বড় করেছে। একসময় হাসানের কবিতার প্রেমে পড়ে ইউনিভার্সিটিতে পড়ুয়া মেধা। পরিচয় হয় তাদের। হাসানও মুগ্ধ হয় মেধার সরলতা আর সৌন্দর্যে। কিন্তু মেধাকে পছন্দ করে তার ক্লাসমেট রূপক। মেধার সঙ্গে হাসানের সম্পর্ক সে ক্ষমতার জোরে কেড়ে নেয়।

এরই মধ্যে হাসানের পরিচয় হয় থিয়েটার সংগঠক জামিল হোসেন ও তার বাগ্‌দত্তা মমর সঙ্গে। জামিলের থিয়েটারে অভিনয় করে মম। একসময় হাসানের প্রতি দুর্বল হতে থাকে মম। বিষয়টি বুঝতে পেরে জামিল দ্রুত মমকে বিয়ে করে।

একদিন পত্রিকায় একটি প্রতিষ্ঠানের দুর্নীতি নিয়ে রিপোর্ট করে হাসান। দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয় সেই রিপোর্টে। অথচ প্রতিষ্ঠানটির সঙ্গে পত্রিকার মালিক এবং জামিল জড়িত। এই ঘটনায় জামিল ও তার লোকেরা মিথ্যা ঘটনা সাজিয়ে হাসানকে মারধর করে। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে হাসান।

চাওয়া পাওয়া নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, মীর রাব্বী, ডলি জহুর, মনির আহমেদ শাকিল, শিরতাজ জাহান জেবিন, আনোয়ার শাহী, মিনু রাজু, অদিতি জামান স্নেহা, তুষার খান প্রমুখ।

আজকালের খবর/আতে










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft