সোমবার ৩ আগস্ট ২০২৬
ছেলের পরিচালনায় পর্দায় ফিরবেন বিজয়!
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৯:৫১ এএম   (ভিজিট : ২৫)
রাজনীতিতে সক্রিয়ভাবে যোগ দেওয়ার আগে অভিনয় জগতকে বিদায় জানিয়েছেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত শেষ ছবি 'জন নয়াগণ'। কিন্তু অভিনয় থেকে বিরতি কাটিয়ে আবারও পর্দায় ফিরবেন বিজয়? তা-ও আবার ছেলের পরিচালনায়? ব্যাপারটা কী?

আসলে বিজয়ের ছেলে জেসন সঞ্জয় সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন। বাবার মতো অভিনয় নয়, পরিচালনার দুনিয়ায় পা রেখেছেন তিনি। সম্প্রতি জেসন সঞ্জয় জানিয়েছেন তাঁর 'ড্রিম প্রজেক্ট'-এর কথা।

এক সাক্ষাৎকারে জেসনকে প্রশ্ন করা হয়েছিল যে, হলিউডের জনপ্রিয় অ্যাকশন স্টার জেসন স্ট্যাথামের সঙ্গে যদি কোনও ভারতীয় বা তামিল তারকাকে জুটি বাঁধার সুযোগ দেওয়া হয়, তবে তিনি কাকে বেছে নেবেন? এই প্রশ্নের উত্তরে বিন্দুমাত্র সময় না নিয়ে জেসন সোজাসাপ্টা জানান যে, তিনি তাঁর বাবা বিজয়কেই সবার আগে পছন্দ করবেন।

তাঁর মতে, বাবা বিজয় এবং হলিউডের জেসন স্ট্যাথাম— দু'জনে একসঙ্গে স্ক্রিন শেয়ার করলে বা কোনও অ্যাকশন ঘরানার ছবিতে কাজ করলে সেই কম্বিনেশনটা ভীষণ জমজমাট এবং দারুণ একটা ব্যাপার হবে। হাসিমুখেই তিনি যোগ করেন যে, এই কথা শোনার পর হয়তো সোশ্যাল মিডিয়ায় নানা রকম চর্চা বা মিম শুরু হতে পারে, তবুও এটি তাঁর মনের একটি বড় ইচ্ছা। ছেলের এই সুপ্ত ইচ্ছার জন্য কি ফের পর্দায় ফিরতে পারেন বিজয়? সেই প্রশ্ন থেকেই যায়। প্রসঙ্গত, জেসন সঞ্জয়ের পরিচালনায় আসছে 'সিগমা'। প্রাথমিকভাবে তাঁর পরিচালিত প্রথম ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ৩১ জুলাই। তবে এখন ছবি মুক্তির সময় পিছিয়ে দেওয়া হয়েছে।

আজকালের খবর/কবির









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft