বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬
৫৭ বছর গান গেয়েও মঞ্চে ওঠার আগে ভয় পান ঊষা উত্থুপ
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১০:৫৫ এএম   (ভিজিট : ১৩১)
পাঁচ দশকেরও বেশি সময় ধরে সংগীতজগতে সফলভাবে পথচলা কিংবদন্তি শিল্পী  ঊষা উত্থুপ জানালেন, দীর্ঘ ৫৭ বছরের ক্যারিয়ারেও মঞ্চে ওঠার আগে তিনি তীব্র নার্ভাসনেসে ভোগেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ঊষা উত্থুপ বলেন, মানুষ তাঁকে আত্মবিশ্বাসী ও দৃঢ় ব্যক্তিত্বের মানুষ হিসেবে দেখলেও, প্রতিটি লাইভ পারফরম্যান্সের আগে তাঁর ভেতরে ভয় কাজ করে। তিনি ভাবতে থাকেন, দর্শক আগের মতো ভালোবাসবেন কি না, গান ঠিকভাবে গাইতে পারবেন কি না কিংবা কোনো ভুল হবে কি না।

শিল্পীর ভাষায়, “মঞ্চে ওঠার আগে আজও আমার ভয় লাগে। ভীষণ নার্ভাস হয়ে যাই। মনে হতে থাকে, গতকাল দর্শক আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আজও কি সেই ভালোবাসা পাব? ভালো করে গাইতে পারব তো?”

তিনি জানান, এই ভয় শুধু দীর্ঘ ক্যারিয়ারের কারণে নয়। সংগীতজীবনের শুরু থেকেই তিনি একই অনুভূতির মধ্য দিয়ে গেছেন। তবে বর্তমানে বয়স ও অভিজ্ঞতার সঙ্গে সেই অনুভূতি আরও কিছুটা বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ঊষা উত্থুপের মতে, তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি হলো বিভিন্ন প্রজন্মের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে প্রাসঙ্গিক রাখতে পারা। তিনি বলেন, সময়ের সঙ্গে নতুন ধারা ও নতুন ধরনের সংগীত নিয়ে কাজ করার সুযোগ পেয়েছেন, যা তাঁর শিল্পীজীবনকে সমৃদ্ধ করেছে।

নতুন প্রজন্মের প্রশংসা করে বর্ষীয়ান এই শিল্পী বলেন, তরুণদের প্রতি তাঁর গভীর আস্থা রয়েছে। তাঁদের ছাড়া শিল্প-সংস্কৃতির অগ্রযাত্রা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি মনে করেন, তরুণদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার দায়িত্ব প্রবীণ শিল্পীদের ওপরই বর্তায়।

আজকালের খবর/এমকে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft