মঙ্গলবার ৪ আগস্ট ২০২৬
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১০:৩২ পিএম   (ভিজিট : ০)
দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেন, যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, উগ্রবাদ দমন এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সবসময় তৎপর রয়েছে।

পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ। টহল বা দায়িত্ব পালনের সময় কোনো সদস্য যেন একা বা অসতর্ক অবস্থায় না থাকেন, সে জন্য নিয়মিত নির্দেশনা দেওয়া হয়। বিষয়টিকে ভিন্নভাবে দেখার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম প্রসঙ্গে সালাহ উদ্দিন আহমদ বলেন, মাঠপর্যায়ে তাদের কোনো প্রভাব নেই। তারা মাঝেমধ্যে বিদেশ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হওয়ার চেষ্টা করলেও দেশে কোনো ধরনের অপতৎপরতা চালানোর সক্ষমতা তাদের নেই।

সাম্প্রতিক সময়ে এনসিপির ওপর হামলার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করা হবে এবং তদন্তে যাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত বিষয়। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বও নির্বাচন কমিশনের।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft