রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
হলিউডে ফিরছেন জনি ডেপ
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৯:৫৯ পিএম  আপডেট: ২৫.০৭.২০২৬ ১০:০৩ পিএম  (ভিজিট : ২২৭)
অ্যাম্বার হার্ডের সঙ্গে আলোচিত আইনি লড়াইয়ের পর আবার মূলধারার হলিউড চলচ্চিত্রে ফিরেছেন জনি ডেপ। টি ওয়েস্ট পরিচালিত প্যারাঅ্যামাউন্ট পিকচার্সের ‘ইবেনিজার’ সিনেমার প্রথম ট্রেলার প্রকাশের মাধ্যমে তার এই প্রত্যাবর্তন ঘটলো। চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ‘এ ক্রিসমাস ক্যারল’-এর ডার্ক রিঅ্যামাজেনিং এই সিনেমায় কৃপণ ইবেনিজার স্ক্রুজ চরিত্রে অভিনয় করেছেন ডেপ।

ট্রেলারে কৃপণ স্ক্রুজকে ক্রিসমাসের ভীতিকর আত্মাদের দ্বারা নিপীড়িত হতে এবং বরফাবৃত রাস্তায় হেঁটে পথচারীদের দিকে বরফের গোলা ছুড়ে রাগ ঝাড়তে দেখা যায়। ট্রেলারের শেষে স্ক্রুজ চরিত্রে ডেপকে বলতে শোনা যায়, ‘ফিরে আসতে পেরে ভালো লাগছে।’

সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে নির্যাতনের পারস্পরিক অভিযোগ ও হাইপ্রোফাইল মানহানি মামলার পর এটিই জনি ডেপের প্রথম বড় হলিউড প্রজেক্ট। ওই মামলায় আদালত উভয় পক্ষকেই মানহানির জন্য দায়ী করেন। জনি ডেপকে ১০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ৫ মিলিয়ন ডলার শাস্তিমূলক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে অ্যাম্বার হার্ডকে দেওয়া হয় ২ মিলিয়ন ডলার।

আইনি জটিলতার কারণে এর আগে ‘ফ্যান্টাস্টিক বিস্টস’-এর তৃতীয় কিস্তি থেকে বাদ পড়েছিলেন ডেপ, যেখানে তার স্থলাভিষিক্ত হন ম্যাডস মিকেলসেন। পরবর্তীতে তিনি ‘মিনামাতা’, ‘জিন দ্যু বারি’ এবং তার পরিচালিত ‘মোদি, থ্রি ডেস অন দ্য উইং অব ম্যাডনেস’-এ কাজ করেন।

‘ইবেনিজার’ সিনেমায় আরও অভিনয় করেছেন আন্দ্রেয়া রাইজবোরা, ট্রামেল টিলম্যান, ইয়ান ম্যাককেলেন, রুপার্ট গ্রিন্ট এবং ডেইজি রিডলি। ‘পার্ল’ ও ‘ম্যাক্সিন’ খ্যাত হরর নির্দেশক টি ওয়েস্ট সিনেমা কন-এ জানান, ছোটবেলায় ‘এ ক্রিসমাস ক্যারল’-এর রূপান্তরগুলোই হরর জনরায় তার প্রথম প্রবেশ ঘটিয়েছিল। আগামী ১৩ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘ইবেনিজার’।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

আজকালের খবর/আতে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft