মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
নবীনগরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৫:৪৫ পিএম   (ভিজিট : ৭৮)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গরা বাজারে নবীনগর টু কোম্পানীগঞ্জ সড়কের দুপাশে সড়ক ও জনপথ অধিদপ্তরের জায়গা দখল করে গড়ে ওঠা শতাদিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 

সোমবার (৬ জুলাই) সকালে উচ্ছেদ অভিযান শুরু করে টানা সাত ঘণ্টার অভিযানে রাস্তার দুপাশ দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্যদের উপস্থিতিতে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার (এল. এ শাখা) মানস চন্দ্র দাস।

বাঙ্গরা বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. শামীম মিয়া অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন করে তাদের পাশে থাকার জন্য সরকারের প্রতি আহবান জানান।
 
এসময় সড়ক ও জনপদ বিভাগে কর্মরত হিরন মিয়া জানান, দোকানগুলো সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। পূর্বে ব্যবসায়ীদের একাধিকবার নোটিশ ও মাইকিং করে এসব অবৈধ দখলদারদের নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলেও সেটি মানা হয়নি। ফলে বিধি অনুযায়ী এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তিনি ভবিষ্যতে এ ধরণের ঘটনা পুনরাবৃত্তি না হওয়ার জন্য স্থানীয়দের সচেতন থাকার আহ্বান জানান। তিনি আরো জানান, আগামীতে এই বাজারের মধ্য দিয়ে ফোরলেনের রাস্তা নির্মাণ করা হবে। ফলে আমাদের জায়গাগুলো দখলমুক্ত করা প্রয়োজন হয়ে পড়ায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেক্রমে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।


আজকালের খবর/রাশেদুল মিলন 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft