সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
বগুড়ায় কুকুরকে কূপিয়ে হত্যা চেষ্টার আসামি স্বপন গ্রেপ্তার
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৪:১০ পিএম   (ভিজিট : ৩১৭)
বগুড়া শহরের কানছগাড়ী এলাকায় একটি পথকুকুরকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করার অভিযোগের ভিক্তিতে দায়ের করা মামলায় এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মামলায় অভিযুক্ত মো. স্বপন (ফার্নিচার ব্যবসায়ী) নগরীর রহমাননগর এলাকার মৃত ইসমাইলের ছেলে। সোমবার (২৯ জুন) দিবাগত রাত ১২ টার দিকে নগরীর বকশিবাজার এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার।

এর আগে সোমবার ‘বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’(বাওয়া) বগুড়া শাখার আহ্বায়ক সদস্য মো. এমরান হোসেন বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, সোমবার (২৯জুন) দুপুরে মোবাইল ফোনে খবর পেয়ে এমরান হোসেন কানছগাড়ী এলাকার ইন্ডিপেন্ডেন্ট হাসপাতালের পশ্চিম পাশের একটি গলিতে যান। সেখানে একটি সাদা-কালো রঙের পথকুকুরকে গুরুতর আহত অবস্থায় ড্রেনে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় দুই ব্যক্তি সহযোগিতায় কুকুরটিকে উদ্ধার করে জলেশ্বরীতলা এলাকার একটি পশু চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।

বাদীর দাবি, খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাসহ জেলা প্রাণিসম্পদ বিভাগের একটি সমন্বিত চিকিৎসক দল কুকুরটির জরুরি চিকিৎসার ব্যবস্থা করে। অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসার পর প্রাণীটি বর্তমানে কিছুটা সুস্থ হয়েছে।

এজাহারে আরও অভিযোগ করা হয়, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, অভিযুক্ত স্বপন ধারালো কোনো বস্তু দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পথকুকুরটিকে আঘাত করে গুরুতর জখম করেছেন। আহত প্রাণীটির চিকিৎসা নিশ্চিত করা এবং সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পরামর্শের কারণে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়।

পুলিশ জানায়, মামলার পর অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাতে স্বপনকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।


আজকালের খবর/রাশেদুল মিলন 








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft