বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬
দুমকির জলিশা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে উপজেলা শিক্ষা কর্মকর্তা
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৩:১৮ পিএম   (ভিজিট : ১৯৪)
পটুয়াখালীর দুমকিতে দীর্ঘদিন ধরে স্বীকৃতির অপেক্ষায় থাকা জলিশা প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র দেবনাথ। সরকারি নির্দেশনার অংশ হিসেবে সোমবার (২৯ জুন) তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন। পরিদর্শনকালে শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি এবং প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা করেন। প্রতিবন্ধীদের সহায়ক যন্ত্রপাতি, খেলাধুলার সামগ্রী দেখে সন্তোষ প্রকাশ করেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ আতিকুল ইসলাম জানান, সবকিছু পরিদর্শনের পর উপজেলা শিক্ষা কর্মকর্তা সন্তোষ প্রকাশ করেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালে প্রতিষ্ঠিত জলিশা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়টি এখনো সরকারি নিবন্ধনের অপেক্ষায় রয়েছে। নিবন্ধন না থাকলেও বিদ্যালয়টি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরও জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ৬৭ জন শিক্ষক-কর্মচারী বিনা বেতনে দায়িত্ব পালন করছেন। নিবন্ধন না থাকায় তারা আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন।

সম্প্রতি সারাদেশের প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি ও নিবন্ধনের দাবিতে রাজধানীর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এর পরিপ্রেক্ষিতে সরকার নিবন্ধন কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করলে সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই জলিশা প্রতিবন্ধী বিদ্যালয়টি পরিদর্শন করা হয়।

আজকালের খবর/রাশেদুল মিলন 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft